বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ আহমুদুল হকের মৃত্যুতে জিকে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বার বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারাম্যান ও ন্যায় বিচারক সৈয়দ আহমুদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল শুক্রবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন- সৈয়দ আহমুদুল হক ছিলেন একজন সাদা মনের মানুষ, একজন ন্যায় বিচারক, মানুষের আস্থার প্রতীক। তিনি ছিলেন হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি সারাজীবন মানুষের কল্যানে কাজ করেছেন। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে শালীস বিচারের মাধ্যমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন হবিগঞ্জের গর্ব, হবিগঞ্জের অহংকার। সৈয়দ আহমুদুল হকের মৃত্যুতে হবিগঞ্জের যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। জি কে গউছ তার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com