সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর পুলিশে অভিযানে লাখাইয়ে হত্যা মামলার ১০ আসামী ৩০ বছর পর গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ডাবল হত্যা মামলার ১০ আসামীকে ৩০ বছর পর গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলে- হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের আব্দুল আউয়াল, আব্দুল হক, লাল মিয়া, শাহজাহান, আব্দুল আলী, শামসু মিয়া, সোয়াই মিয়া, জমসু মিয়া, আব্দুল হাই ও আব্দুল আহাদ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও আবু নাঈমসহ একদল পুলিশ চারিনাও গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পুলিশ সুত্রে জানা যায়, ১৯৮৯ সালে লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে রেনু মিয়া ও তাই ভাই খেলু মিয়াকে উল্লেখিতরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েল করা হলে আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com