বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

বাংলাদেশে মুদির আগমন বাতিলের দাবিতে বানিয়াচঙ্গে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৯৭৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে বাংলাদেশে কোনোভাবেই ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বানিয়াচঙ্গের সর্বস্তরের আলেমা ওলামাগণ, তারা বলেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন, হত্যাকাণ্ড চালাচ্ছে। যে সময়ে বাংলাদেশে সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে, সেই সময় কোনোভাবেই মোদিকে এখানে ঢুকতে দেয়া হবে না। ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার বিকাল ৫টায় দারুল কোরআন মাদ্রাসা মাঠে বানিয়াচঙ্গের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ওলামায়ে কেরামগণ বলেন, অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা বন্ধ করা হোক। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থাসমূহ এ হত্যার বিরুদ্ধে সোচ্চার হোক। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের বক্তব্য, আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমাদের দেশ শান্তির দেশ। এ দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ মুসলিম, অমুসলিমরা সবাই একসাথে বসবাস করছে। আমরা অমুসলিমদের ওপর কখনো আক্রমণ করি না। আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিশ্বাসী না। কিন্তু আমাদের দেশে এই খুনি মোদিকে আসতে দেয়া হলে এ দেশের সম্প্রীতি-সুনাম নষ্ট হবে। তাই তাকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়, মিছিলটি বড়বাজারসহ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com