বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

ভারতে মুসলিম গণহত্যা ও মসজিদে অগ্নিসংযোগের ॥ প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মোদির সফর বাতিলের দাবি

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভারতের নিরীহ মুসলমানদের হত্যা, নির্যাতন এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা তৌহিদী জনতার ব্যানারের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দিল্লিতে আক্রান্ত মুসলিম ও মসজিদের ছবি সংবলিত পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করার পাশাপাশি সেখানকার মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
মিছিল শেষে বাহুবল বাজারে আয়োজিত পথ সভায় বক্তারা বলেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। দ্রুত এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করার দাবী জানান। এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষী পালন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন বেফাক হবিগঞ্জের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, ক্বারী মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মোঃ আব্দুন নূর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com