শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে ২০ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। গতরাত ১টার দিকে ওই বাজারের কামাল মিয়ার দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ মোরগের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এগিয়ে আসেন আশপাশের লোকজন। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- ইসলাম উদ্দিনের গোদাম ঘর, কামাল মিয়ার মাছের আড়ৎ ও মুরগীর দোকান, অনুশীলন সেলুন, জোটন সেলুন, জীবন শীলের সেলুন, হোসেন মিয়ার মোবাইলের দোকান, সন্তোষের সেলুন, ওসমা টেইলার, প্রাণ শীলের সেলুন, ওমর আলীর সারের দোকান, সামছু মিয়ার চাউল ও ধানের দোকান, বিপ্লবের সেলুন, ইসলাম উদ্দিনের কনফেকশনারী, গোলাপ মিয়ার মোবাইল ও কম্পিাটার পার্টসের দোকান, সোলায়মান মিয়ার কাপড়ের দোকান, ইমান হোসেনের কম্পিউটার ও মোবাইলের দোকান, সাদ্দামের ফ্লেক্সিলোডের দোকান, লক্ষ্মীণধরের ভূষিমালের দোকান ও মালেক মিয়ার চায়ের দোকান।
বানিয়াচং ফায়ার স্টেশনের ফাইটার মোঃ হৃদয় মিয়া জানান, রাত ৩টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com