বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধভাবে ভারতে গিয়ে ৩ বছরপর মৃত্যুকূপ থেকে ফিরল হবিগঞ্জের তানজিলাসহ ১০ কিশোরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া হবিগঞ্জের তানজিলা আক্তার (১৫) কে অবশেষে ৩ বছর পর ফেরত দিল ভারতীয় পুলিশ। এছাড়াও তার সাথে দেশের বিভিন্ন স্থানের আরো ৯ শিশু-কিশোরীও ফিরেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। মৃত্যুকূপ থেকে ফেরত আসা হবিগঞ্জের কিশোরী তানজিলা আক্তার (১৫)। এ সময় বাকী আরো যারা মুক্তি পায় তারা হল :- ঢাকার হাজারীবাগের ফাতেমা আক্তার (১২), শরিয়াতপুরের রেশমা কামরুখান (১৬), মাগুরার বর্ষা রানী বিশ্বাস (১৭), খুলনার অথৈ বিনতে হেনা (১৪), রাজিয়া সুলতানা (১৫) ও হোসনে আরা বেগম (১৩), বগুড়ার রিতু পর্ণা (১১), বাগেরহাটের জান্নাতুল ফেরদৌস (১০) ও শরীফা খাতুন (১৪)। পুলিশ ও এনজিও কর্মীরা জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে একদল মানব পাচারকারীরা হবিগঞ্জের কিশোরী তানজিলা আক্তার (১৫) সহ আরো ৯ শিশু-কিশোরীকে সীমান্ত পথে ভারতে নিয়ে যাওয়া হয়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আটককৃতদের ভারতীয় বেঙ্গলরের তালাস ও বোম্বায়ের নব-জীবন নামের দুটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা দেশে ফেরে। মৃত্যুকূপ থেকে দেশে ফেরত আসা হবিগঞ্জের কিশোরী তানজিলা আক্তার (১৫) সহ ৮ জনকে জাস্টিজ অ্যান্ড কেয়ার ও ২ জনকে রাইটস যশোর গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দিতে। জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত হোসেন জানান, ফেরত আসা কিশোরীদের নিকটতম স্বজনদের মাধ্যমে তারা পাচারের শিকার হয়েছিল। তিনি আরো বলেন, কিশোরীদের পরিবার যদি তাদের শনাক্ত করে মামলা করতে চাইলে আইনি সহয়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com