বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে আগামীকাল গুড়িয়ে দেয়া হবে শতাধিক অবৈধ স্থাপনা ॥ ইতিমধ্যে স্থাপনায় লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৭১৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নদী সচল ও প্রবাহমান রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানান। নবীগঞ্জের শাখা বরাক নদীর ১০১টি স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নবীগঞ্জ উপজেলার ‘হাট নবীগঞ্জ, শিবপাশা ও রিফাতপুর মৌজার অন্তর্গত শাখা বরাক নদীর তীরবর্তী চরগাঁও ব্রীজ হতে রিফাতপুর, বরাকনগর এলাকায় অবৈধ বসবাসকারীদের সরকারী ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা বসত ভিটি/দোকানভিটি উচ্ছেদ কল্পে নির্মাণকারীদের নামের তালিকা পর্যালোচনা করে দেখা যায়- তালিকাতে নাম রয়েছে- হাট বাজার মৌজার আবু কালাম চৌধুরীর টং দোকান, সিএনজি স্ট্যান্ড (আধা পাকা ঘর), আলম চৌধুরীর টং দোকান, আল-আমিন চৌধুরীর টং দোকান ২ টি, খুর্শি মিয়ার আধা পাকা ঘর, অসিত পালের ৩তলা ভবন, লিটন রায়ের চালের গুদাম, রাজু মিয়ার টয়লেট ও টিনসেট, আব্দুর রহমানের ৫ তলা ভবন, প্রতিমা হালদারের টিনসেট ও মুরগির দোকান, তপন রায়ের দোকান ঘর, সমির হালদারের দোকান ও আলুর গুদাম, নবীগঞ্জ পৌরসভার ৬টি আধা পাকা সবজির দোকান ঘর, ফয়সল শোয়েব চৌধুরীর ২তলা বিল্ডিং, খাবার হোটল আধাপাকা, অসিত মেডিকেল হল আধা পাকা, স্বর্ণা মেডিকেল হল আধাপাকা, কর্ণেল সিকে দাশ এর পাকা দোকান, বাথরুম ও সাইড ওয়াল, আলহাজ আবুল কাশেমের বিল্ডিং, টিপলু ভট্টাচার্জের টিনসেট ও ওয়াল, আখড়ার ৪ অংশে পাকা ওয়াল, বাথরুম, ট্যাংকি, বাথরুম। শিবপাশা মৌজার- আনোয়ার রহমানের ২ টি আধাপাকা, রাহেল মিয়ার পাকা ওয়াল, শেরপুর রোডের মসজিদের পাকা বাথরুম, আনোয়ার রহমানের আধাপাকা নুরানী মার্কেটের ঘর ১০টি ও পাকা ওয়াল, আনমনু মসজিদের পুকুর, আফাজ উদ্দিনের টিনসেড ১টি, আধাপাকা ২টি ঘর ও টয়লেট, কালা মিয়ার আধাপাকা ঘর, টয়লেট, রান্না ঘর, মহরম আলীর আধা পাকা ঘর ও টয়লেট, সানু মিয়ার ওয়াল, ২টি বাথরুম, আধাপাকা ঘর, খলিলুর রহমানের ১টি টিনসেট, কিম্মত আলীর ১টি টিনসেট, মগল আলীর ১টি টিনসেট, আপন মিয়ার ১টি টিনসেট, মমতা বেগমের ১টি টিনসেট, ছত্তার মিয়ার ১টি টিনসেট, জমাদার মিয়ার ১টি টিনসেট, আঃ ছালামের ১টি টিনসেট, আ: মুকিদের ১টি টিনসেট, জহিরুল ইসলাম সোহেলের ১টি টিনসেট, আঃ মন্নাফের ১টি টিনসেট। রিফাতপুর মৌজার- কাজল মোহন ঘোষের ওয়াল, দেওয়ান বিউটি খানের ওয়াল ও ২তলা বিল্ডিং, নেপআলমের ১তলা বিল্ডিং, অজ্ঞাত ব্যক্তির ১টি ওয়াল, আঃ আওয়ালের আধাপাকা ঘর, শাহ ফজলুল করিমের ১তলা বিল্ডিং ও টিনসেট, হাজী আব্দুল বশিরের আধাপাকা ঘর, রুশিয়া বেগমের ওয়াল, আজগর আলীর ওয়াল, সিএনজি স্ট্যান্ড, আফাজ মিয়ার ১টি টিনসেট, শওকত আলীর ১টি টিনসেট ও আধাপাকা, হাজি আব্দুর রাজ্জাকের ২ তলা ভবন, ফরহাদ মিয়ার ২ তলা ভবন, জুনায়েদ মিয়ার ১তলা ভবন, ডাঃ শফিকুল ইসলামের ১তলা ভবন, মকদ্দুছ আলীর ১টি পাকা ঘর, মোঃ রহিমা খাতুনের ১ তলা ভবন, তারা মিয়ার পুকুর ও টিন সেট, শাহেব আলীর ১টি টিনসেট, জাহির উদ্দিনের পুকুর, ইসলাম উদ্দিনের টয়লেট ও পুকুর, আঃ জব্বারের ২টি ওয়াল ও টয়লেট, আজমান আলীর ওয়াল-টয়লেট, আফাজ উদ্দিনের পুকুর, অফসর উদ্দিনের টয়লেট ও পুকুর পাড়, আবু সালের ১টি পুকুর, মোঃ নোমান মিয়ার ১টি পুকুর, মুকিম উল্লার ১টি পুকুর, ছালিক মিয়ার ১টি পুকুর, বাছিত মিয়ার টয়লেট ও পুকুর পাড়, হিরন মিয়ার ওয়াল, আব্দুল হাফিজ পাকা ওয়াল, মোঃ খানের পাকা ওয়াল, ছালেক মিয়ার পুকুর, ছত্তার মিয়ার পুকুর। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অঃদাঃ) এম এল সৈকত স্বাক্ষরিত এক তালিকায় উল্লেখিত নামের তালিকা দেয়া হয়। ওই তালিকায় অবৈধ স্থাপনার পরিমান, দাগ নং, ঘরের বিবরণ, অবস্থান ও মন্তব্য রয়েছে। যে যতটুকু জায়গা দখল করেছেন ততটুকুই উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, নবীগঞ্জ ভূমি অফিস ও পৌরসভার সার্ভেয়াররা সরেজমিনে দখলদারের নাম তালিকাভূক্ত করে বিভিন্ন বাসা-মার্কেটে লাল রঙ দ্বারা চিহ্নিত করে রেখেছেন। এদিকে সচেতন মহল মনে করেন- সঠিকভাবে নদী দখল উচ্ছেদ করা হলে নদীটির যৌবন ফিরে পাবে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com