শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে রসুলগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার রসুলগঞ্জ বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জমরু মিয়ার সভাপতিত্বে ও রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। বক্তব্য রাখেন কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, বড়ইউরি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, বড়ইউরি ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া, সেকুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম সফু, সিরাজুল হক চৌধুরী, বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ইয়াওর মিয়া, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাখ তালুকদার, যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগের সদস্য তজমুল আলী সরদার, বড়ইউড়ি যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর বকিব, আওয়ামী লীগ নেতা আরজু মেম্বার, আব্দুল হাই মেম্বার, আসাদ মেম্বার, আজিজুল মেম্বার, কালিয়ারভাঙ্গা ইউপি যুবলীগ সভাপতি হোসাইন আহমেদ, লুৎফুর মেম্বার, ছাত্রলীগ নেতা এস এস দুলাল, সুমন আহমেদ, আমিরুল ইসলাম, শাহ মোঃ গিয়াস উদ্দিন, আকলিছ রাজ, মাহফুজ আহমেদ, অনিক রাজ, জাকির হোসেন আপন সহ এলাকার হাজার জনতা। কুরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ। এ সময় রসুলগঞ্জ এলাকাবাসী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তৃতায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। রাগব বোয়াল দুর্নীতিবাজদের একের পর এক অভিযানে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে এদেশকে খোদা ও দারিদ্র্য মুক্ত এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথ কাজ করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি যাতে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগী কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com