বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পৌরসভা পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মঙ্গলবার দুপুর আড়াইটায় হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মোঃ সিরজুল হক। বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হবিগঞ্জ পৌরসভার ওয়ানষ্টপ সার্ভিস ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। পরে পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ও পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় করেন। সাথে সাথে তিনি পৌরসভা হিসাব রক্ষনসহ অন্যান্য কর্মকান্ড পর্যবেক্ষন করেন। বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের দরপত্র আহ্বান ইজিপি (ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরম্যান্ট) পদ্ধতিতে পরিচালনা করার তাগিদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com