বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে এক রাস্তায় ৪ বার বরাদ্দ কাগাপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে একটি গ্রামীন রাস্তায় ৪ বার নাম পরিবর্তণ করে সরকারী বরাদ্দ নিয়ে পুরো ২০ লাখ টাকাই ইউপি চেয়ারম্যান পকেটস্থ করেছেন মর্মে অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের বাগহাতা গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র আব্দুর রউফ।
অভিযোগ সূত্রে জানা যায়, কাবিটা প্রকল্প ২০১৮-১৯ অর্থ বছরে আনন্দ বাজার থেকে সরালিয়া হাটি পর্যন্ত রাস্তা নির্মাণে” বরাদ্দ হয় ২ লাখ ৯৯ হাজার ১শত ৪৫ টাকা। কর্মসৃজন প্রকল্প থেকে একই রাস্তার নাম পরিবর্তণ করে একই অর্থ বছরে আনন্দ বাজার উকিল মিয়ার দোকান থেকে চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণে ৬ লাখ টাকা বরাদ্দ হয়। একই রাস্তার নাম পরিবর্তণ করে পূর্বের বরাদ্দ কর্মসৃজন প্রকল্প ২০১৭-১৮ অর্থ বছরে আনন্দ বাজার হতে সরালিয়া হাটির জামে মসজিদ হয়ে সরালিয়া হাটির পূর্ব পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ১১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হয়। ওই রাস্তার নাম আবার পরিবর্তণ করে চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সরালিয়া হাটির জামে মসজিদ পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণে ২০১৭-১৮ অর্থ বছরে টিআর প্রকল্পের ৬১ হাজার ৯শ ২৭ টাকা বরাদ্দ হয়। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরে একই রাস্তার ৪ বার নাম পরিবর্তণ করে সর্বমোট ২০ লাখ ৮১ হাজার ৭২ টাকা বরাদ্দ নিয়ে ওই রাস্তায় কোন রকম কার্যক্রম না করে সমুদয় টাকা অভিনব কায়দায় আত্মসাৎ করেছেন বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী।
এ ব্যাপারে চেয়ারম্যান এরশাদ আলী জানান তিনি বরাদ্দ পেয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় কাজ করিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার জানান, অভিযোগ তদন্ত করে কেহ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com