শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লন্ডন প্রবাসী মুফতি মিয়া কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৯ জানুয়ারী বুধবার দলের দফতর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাটির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপ-ধারায় মোতাবেক দলের অন্যান্য পদের সাথে নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যের নাম গোষণা করা হয়। ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাসরত তারুণ্যের অহংকার বার্মিংহাম ও মিডল্যান্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালনের মাধ্যমে সকল নেতা-কর্মী ও সদস্যদের সাথে দলের আদর্শে উজ্জীবিত করে সৌহার্দ্য, সম্প্রীতি আর সৌজন্যতা দিয়ে সবার মনের মনিকোঠায় স্থান করে নেয়া মোঃ মুফতি মিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আনন্দের এ সংবাদে মোঃ মুফতি মিয়া বার্মিংহাম ও মিডল্যান্ড সহ যুক্তরাজ্যের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নবনির্বাচিত মোঃ মুফতি মিয়া টেলিফোনে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে বার্মিংহাম ও মিডল্যান্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জীবনে কখনো ভাবিনি আমার আদর্শের ঠিকানা জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবো। আমার প্রানপ্রিয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আমার মতো তৃণমূলের একজন নগন্য কর্মীকে যে মূল্যায়ন করেছেন তাতে আমি উচ্ছসিত, উজ্জীবিত, পল্লীবন্ধু মরহুম এরশাদের গ্রাম-বাংলার দর্শন বাস্তবায়ন আমার অঙ্গীকার। নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালনে আমি প্রতিস্তুতিবদ্ধ। সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনতার বন্ধু জিএম কাদের এমপি এবং জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব সাবেক মন্ত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ম?শিউর রহমান রাঙ্গা এমপিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com