বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ ইমাম হোসেন ইমাম নামে এক মাদক ব্যবায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ইমন নরসিংদী জেলার সদর উপজেলার উত্তর সুবারপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা উপজেলার তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি সহ ইমনকে গ্রেফতার করেন।
এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেল ঢাকা মেট্রো -গ-২১-৪২৭১ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়েরপাড় গ্রামের মৃত আহাম্মদ মেম্বার এর ছেলে মোঃ আসাদ মিয়া (৪২) পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com