বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ প্রতিবেশী যুবককে আসামী করে আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনা নারী ও শিশু নির্যাতন আদালতে ধর্ষণের অভিযোগ এনে প্রতিবেশী রফিক মিয়ার পুত্র ইমন মিয়া (২০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল বুধবার দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক হবিগঞ্জ সদর থানার ওসিকে ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ প্রতিবেদন দেয়ার জন্য আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের কিশোরী কন্যা (১৬) হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসায় আশা যাওয়ার পথে উত্যাক্ত করত ইমন মিয়া। এতে ওই ছাত্রী মাদ্রাসায় আশা যাওয়া বন্ধ করে দেয়। এক পর্যায়ে ইমন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১০ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে ওই ছাত্রীকে ইমন ধর্ষণ করে। গত মঙ্গলবার ওই ছাত্রী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গতকাল আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই জুয়েল সরকার জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার পর আদালতে প্রতিবেদন দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com