রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আদালত প্রাঙ্গণে ঘোড়ার কামড়ে মহিলাসহ তিন বিচারপ্রার্থী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফৌজদারী আদালতে ঘোড়ার কামড়ে তিন বিচারপ্রার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ঘোড়ারগুলোকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলার বেলানগর গ্রামের আব্দুল হামিদ বেপারী ৩টি লাল রংয়ের দৌড়ের ঘোড়া হবিগঞ্জ আদালত পাড়ায় বিক্রি করার জন্য আনেন। গতকাল ওই সময় বিচার প্রার্থীরা ঘোড়াগুলো দেখতে গেলে হঠাৎ ঘোড়া ক্ষেপে বানিয়াচঙ্গের বিচার প্রার্থী রঙ্গু মিয়া, শহরের পুরান মুন্সেফী এলাকার মনু মিয়া ও উমেদনগর এলাকার আমিনা খাতুনকে কামড়িয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন ঘোড়াসহ মালিককে আটক করে। বিকেলের দিকে ক্ষতিপূরণ দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এদিকে, ওই ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com