বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইউনিক বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর নামকস্থানে ইউনিক পরিবহণের চাপায় ফুলজান বিবি (৬৮) এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী।
জানা যায়, রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী ফুলজান বিবি। চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা ফুলজান বিবি।
পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কস্থ মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির সিলেটগামী একটি যাত্রী বাস ঢাকা মেট্রো (ব-১৫-২৫৬৬) ফুলজান বিবিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়। তখন ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সঈদপুর বাজারে ঘাতক বাসটিকে আটক করে। তখন চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার সালমান ফারসি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ ঘটনাস্থলে ছুঠে যান। এ সময় স্থানীয় জনতা ৭২ ঘন্টার মধ্যে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পীড-ব্রেকার স্থাপনের দাবী জানান। দাবীর প্রেক্ষিতে উপস্থিত কর্মকর্তারা উত্তেজিত জনতাকে স্পীড-ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com