বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখার উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখায় শতাধিক দুস্থ, দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেয়া হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখার ম্যানেজার সাজাদ্দুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র মহা-ব্যবস্থাপক মোতাহার হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম. রশীদ আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ। এ সময় অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com