বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজলের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান কাজল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ সকাল সাড়ে ১০টায় জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং সদরের মিয়াখানী গ্রামে ২য় জানাজা শেষে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন যাবত হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় বসবাস করতেন।
মরহুমের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধার দিকে হঠাৎ বুকে ব্যাথা ও অস্বস্থিবোধ করলে সাথে সাথে কামরুল হাসান কাজলকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এদিকে কামরুল হাসান কাজলের মৃত্যুতে বিএনপি পরিবারের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
জি কে গউছ বলেন- শ্রমিকদল নেতা কামরুল হাসান কাজল ছিলেন রাজপথের সাহসী সন্তান। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কাজল ছিলেন অগ্রসৈনিক।
এছাড়াও শোক প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, শ্রকিদল নেতা আব্দুল হক, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com