বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এক্সপ্রেস পত্রিকায় সংবাদ প্রকাশের পর সহযোগিতার হাত বাড়ালেন এক প্রবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় গত ১৩ জানুয়ারি ‘ কচুর লতি কুড়িয়ে জীবন যাচ্ছে আসুলতার। ৮০ পেরিয়ে গেলেও জুটেনি বয়ষ্ক বা বিধবা ভাতা’ শিরোনামে প্রকাশিত সংবাদ নজরে আসে যুক্তরাষ্ট্র নিউইয়ার্ক প্রবাসী লাখাই উপজেলার মনতৈল গ্রামের শহীদ মিয়ার মেয়ে তাসলিমা শামীমের। এর পর আসুলতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় বুল্লা বাজারে আসুলতার হাতে ২ হাজার টাকা তোলে দেন তাসলিমার ছোট ভাই করব ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আল আমিন। এ সময় তাসলিমা শামীমের বরাত দিয়ে আল আমিন জানান আসুলতা যত দিন বেঁচে থাকবেন ততদিন প্রতি মাসে ১ হাজার টাকা করে সাহায্য দিয়ে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার ভূইয়া, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু চন্দ্র দাশ, প্রতিদিনের বাণী পত্রিকার লাখাই প্রতিনিধি মহসিন সাদেক, সাংবাদিক নিতেশ দেব, সনজয় সরকার ও সুকমল সরকার। এর আগে লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকর্তারের শিরোনামের সংবাদটি নজরে আসলে সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বয়ষ্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন আসুলতাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com