মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এমপি আবু জাহির জনসংখ্যা নিয়ন্ত্রনে কাজ করাকে সামাজিক দায়িত্ব মনে করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বেগবান করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল হাশেম, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরওয়ার আলম ও ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা। আব্দুল মতিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, এ কে এম হাদি, নুরুর আলম ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রনে কাজ করাকে শুধু চাকুরী হিসাবে বিবেচনা না করে সামাজিক দায়িত্ব মনে করে কাজ করতে হবে। কারন দেশের প্রধান সমস্যা হল এই জনসংখ্যা সমস্যা। তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছে। গ্রামে গ্রামে কমিউনিটিগুলোকে সক্রিয় করে সেখানে কর্মী নিয়োগ করেছে। অনেক নারী সেখানে কর্মরত। অথচ একটি মহল এই নারীদেরকে ঘরে আটকে রাখতে চায়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com