বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম বানিয়াচং উপজেলা শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৮৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম বানিয়াচং উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা শিল্পকলা একাডেমীতে কন্ঠ শিল্পী আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও বিশিষ্ট তবলিস্ট নয়ন মনি দাশ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের জেলা সভাপতি সিদ্ধার্থ বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু ফজল, মহিলা বিষয়ক সম্পাদিকা রেবা চৌধুরী ও বুলবুল ধর। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গীতিকার মহিবুর রহমান, ক›ঠ শিল্পী রাজিব ভট্টাচার্য্য, সুমন বাউলিয়ানা, অনন্ত জলিল, শান্তা মনি দেব, নূর আলম, মুন্না কুমার, সোমাকলি প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠ শিল্পী আব্দুল আউয়ালকে সভাপতি ও বিশিষ্ট তবলা বাদক নয়ন মনি দাশকে সাধারণ সম্পাদক ও অনন্ত জলিলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিকে অনুমোদন দিয়েছেন জেলা সভাপতি সিদ্ধার্থ বিশ^াস ও সাধারণ সম্পাদক মোঃ আবু ফজল। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন (সুমন বাউলিয়ানা), কোষাধ্যক্ষ মুন্না কুমার, প্রচার সম্পাদক সন্তোষ কুমার, তথ্য প্রযুক্তি ও দপ্তর সম্পাদক নুরে আলম, সাহিত্য, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পলি আক্তার, সংগীত বিষয়ক সম্পাদক জাবির আহমেদ, নাট্য বিষয়ক সম্পাদক অর্পিতা বনশ্রী, নৃত্য বিষয়ক সম্পাদক এসডি পাপড়ী,মহিলা বিষয়ক সম্পাদক শান্তা দেব, সমাজ কল্যাণ সম্পাদব মঞ্জিল তাজ, শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াছমিন আক্তার, সম্মানিত সদস্য মহিবুর রহমান ও সোমাকলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com