সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিভিন্ন বিদ্যাপীঠ ও বানীবন্দনায় সংঘের উদ্যোগে সরস্বতী পূজা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সুর সাধনা আর দেশ জাতীর মঙ্গল কামনায় পূজিত হলেন শিব কন্যা দেবী সরস্বতী। শহরে প্রায় শতাধিক ¯’ানে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যার দেবী হিসাবে হিন্দু ধর্মাবলম্বী শিার্থীদের কাছে এটি অন্যতম পূজা। তাই দেবীকে বরণ ও সš’ষ্ঠী কামনায় নানা আয়োজন ব্যস্ত ছিল দিনটি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভন্ন মন্ডপে পূজো শুরু। দিনটি উপলক্ষে বিভিন্ন মন্দির ও রামকৃষ্ণ মিশনে শিশুদের হাতে খড়ি হয়। আজ সন্ধ্যার পর-পর প্রতীমা প্রজেশনে শহরের প্রধান সড়ক প্রদীন করা হবে।
কাঁসার ঘন্টা, মন্দিরা, উলুধ্বনী, ধর্মীয় মন্ত্র উচ্চারণ, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ প্রজ্বলন, ভোগ, আরতি, যজ্ঞ, পুষ্পাঞ্জলী প্রদানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সরস্বতী শুধু বিদ্যার দেবীই নন সুরের দেবী। সরস্বতীর বাহন সাদা রাজহংস। তার আসন পদ্ম ফুল। তার হাতে থাকে সুরের প্রতীক বীনা। ডান হাতে থাকে আর্শিরবাদ। শারদীয় ও বাসন্তি পূজায় দেবী দূর্গার কন্যা হিসেবে মাতৃরুপে পূজিত হয়ে থাকে।
এবছরে শহরের বৃন্দাবন সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এন্ড এইচকে হাই স্কুল, পিটিআই স্কুল, বার্ডস কিন্ডার গার্ডেন স্কুল, লিটল ফাওয়ার কিন্ডার গার্ডেন, নাতিরাবাদ প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শহরের বিভিন্ন বিদ্যাপীঠ, মন্দির প্রাঙ্গন, বানী বন্দনায় সংঘ, অফিস পাড়া এবং ব্যাক্তিকেন্দ্রীক ভাবে সরস্বতী পূজো অনুষ্ঠিত হয়েছে। পূজো শেষে বিভিন্ন বাণী অর্চনায় সংঘের উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরন করা হয়। এছাড়াও আনন্দ-উচ্ছাসের বাড়তি বহিৃ প্রকাশ হিসাবে তরুণরা জিডে শো ও সাউন্ড সিস্টেম এর আয়োজন করে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে জেলা শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসন ছিল তৎপর।
হবিগঞ্জ কিন্ডার গার্ডেন এর শিক্ষিকা বলেন, মায়ের আর্শিবাদ স্বরুপ ও শিাজীবন শুরুর মঙ্গল কামনায় এ দিনে হিন্দু ধর্মাবলম্বী শিশুদরে হাতে খড়ি দেয়া হয়। এসময়ে শিশুদের হাতে ধরিয়ে পূজোমন্ডপের প্রতিমার সামনে বসে চক-প্লেটের উপরে বিভিন্ন বর্ণমালা লেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com