শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারী দুপুরে তেলিয়াপাড়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাবুল হোসেন খাঁনকে সভাপতি, লিয়াকত আলী মজনুকে সাধারণ সম্পাদক, আপন মিয়া ও এডঃ দ্বীপেশ চন্দ্র পালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খাঁন। সাধারণ সম্পাদক লিয়াকত আলী মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, সম্মেলনের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মুসলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, আলাউদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়। সভায় শাহজাহানপুর ইউনিয়নের নবগঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মুসলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com