সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে, একলিমুর-আম্বিয়া চৌধুরী ট্রাস্ট অর্থায়নে ও হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা। এতে বাছাইকৃত চোখে ছানী পড়া গরীব দুঃস্থ রোগীদের বিনামূল্যে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়। গতকাল সকালে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদে ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করা হয়। হবিগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ইউএনও সুমী আক্তার, ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বিশিষ্ট সাংবাদিক জাহেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নাগরিক কমিটির শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কবি তাহমিনা বেগম গিনি, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আমজাদ হোসেন চৌধুরী, লন্ডন প্রবাসী সমাজ সেবক মিসেস আম্বিয়া চৌধুরী প্রমূখ।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান আলফাজ চৌধুরী, ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন চৌধুরী দিলু, সাংগঠনিক রিজু আহমেদ, মোস্তাক আহমেদ খান, ইউপি সদস্য আক্তার হোসেন, আরিফুল ইসলাম আজমান, ইউসুফ হোসেন নিলয় প্রমূখ। চক্ষু শিবিরে প্রায় ৪’শ জন চক্ষুরোগীকে চিকিৎসার ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় এবং বাছাইকৃত ৫০জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com