সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইকরাম জগন্নাথ জিউর আখড়ার নয়া কমিটি গঠন ॥ গোপাল সভাপতি, মোহন সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপাল সরকারকে সভাপতি ও ক্ষীর মোহন সরকারকে সাধারণ সম্পাদক করে বানিয়াচং উপজেলার ইকরাম জগন্নাথ জিউর আখড়া ১১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জানুয়ারী রাতে আখড়া ঘরে সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য ক্ষীর মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সকল সদস্যের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি কাজল সরকার ও মোহন লাল সরকার, অর্থ সম্পাদক সচীন্দ্র সরকার, দপ্তর সম্পাদক সোবোধ সরকার, সম্মানীত সদস্য নির্মল সরকার, স্যামা চরণ সরকার, দেবেন্দ্র সরকার, বামাচরণ সরকার ও হীরালাল সরকার।
এর আগে গত ৩০ ডিসেম্বর রাতে জগন্নাথ জিউর আখড়ায় সকল সদস্যের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য ক্ষীর মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত কমিটির নিকট থেকে প্রাপ্ত ২ লাখ ৭০ হাজার টাকা ও চলতি বছর আখড়ার আয়-ব্যয়ের হিসাব সঠিক ভাবে সভায় উপস্থাপন করতে পারেন নি। এতে সদস্যগণের মাঝে ক্ষোভ দেখা দেয়। ফলে সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিগত কমিটি থেকে প্রাপ্ত টাকা দিয়ে আখড়া মন্দির ও আনুষাঙ্গিক কাজ সঠিকভাবে করতে না পারায় কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে নয়া কমিটির গঠনের জন্য ১২ জানুয়ারী তারিখ নির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১২ জানুয়ারী অনুষ্ঠিত সাধারণ সভায় উপরোক্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com