বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে মোটর সাইকেল চোর চক্রের গডফাদার সহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদারসহ ২ সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুলতান মাহমুদপুর এলাকার আইয়ুব আলীর পুত্র ওই চক্রের গডফাদার জাকির হোসেন ফয়সল (২৮) রিচি গ্রামের মন্নাফ মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে জনি (২৫), ধল গ্রামের জমির আলীর পুত্র রিপন মিয়া (২০) কে গ্রেফতার করে। এ সময় ফয়সলের নিকট থেকে একটি চোরাইকৃত হিরো মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শহরের মোহনপুর এলাকার প্রদীপ কুমার সরকার বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করে। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহর থেকে একটি সংঘবদ্ধ চোরাই চক্র মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। বিষয়টি নিয়ে পুলিশ সাড়াশি অভিযানে নামে। এ অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com