শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের মিনাজপুরে অজ্ঞাত গাড়ি কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৬১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মিনাজপুর নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কে ওই পাশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলে তিনি। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথিমধ্যে অজ্ঞাত একটি দ্রুতগামী ঘাতক গাড়ি তার উপর দিয়ে চয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পাড়া-প্রতিবেশী ও আশাপাশের লোকজন এগিয়ে এসে মহাসড়কের দু’পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে লাশ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। পরে প্রায় এক ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। নিহত নানু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com