রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ায় চাষাবাদের অনুপযোগী হয়েছে পড়ছে কৃষি জমি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর বাড়িকান্দি এলাকার কৃষি জমি থেকে অবাধে মাটি উত্তোলন করে ইট ভাটায় নেয়া হচ্ছে। এতে একদিকে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে, অপর দিকে হুমকীর মুখে পড়ছে কৃষি জমি। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন ইট ভাটার মালিক ইট কাটায় ব্যবহারের জন্য মাটি বেশী দামে ক্রয় করে থাকে। ওই জমির মাটি উত্তোলনের ফলে গর্ত হয়ে যায়। এতে জমি গর্ত হয়ে যাওয়ায় পাশের জমির মালিক ইচ্ছা না থাকা সত্বেও মাটি বিক্রি করতে বাধ্য হয়। এ অবস্থায় ভাটার মালিক মাটির মূল্য অনেক কম দেবে বলে জমির মালিককে জানায়। কিন্তু উপায় না থাকায় জমির মালিক কম মূল্যে মাটি বিক্রি করতে বাধ্য হয়। এভাবে ইট ভাটায় কৃষি জমির মাটি নিয়ে যাওয়ায় বোরো জমি নীচু হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার জমি বোরো চাষের অনুপযোগী হয়ে পড়ছে।
এ ব্যাপারে সচেতন মহল কৃষি জমি থেকে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com