বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতের বদ্ধ কক্ষে নারীকে নিয়ে আমোদ-ফূর্তি ॥ এপিপি আবুল কালাম কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বোরকা পড়া মহিলাকে নিয়ে চীফ জুডিসিয়াল আদালতের বদ্ধ কক্ষে সরকারী ছুটির দিনে জনৈক নারীকে নিয়ে আমুদ ফূর্তি করার সময় এপিপি আবুল কালাম (৪৫) কে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে সদর উপজেলার তেতৈয়া গ্রামের বাসিন্দা ও গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, গত শুক্রবার দুপুর ১টার দিখে সময় বোরকা পড়া এক মহিলাকে নিয়ে চীফ জুডিসিয়াল আদালতের তৃতীয় তলায় সরকার কর্তৃক বরাদ্দ এপিপি রুমে দরজা বন্ধ করে প্রায় ঘন্টা সময় ব্যায় করেন। বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসলে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হুদা চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। ঘটনার সত্যতা পাওয়ার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবুল কালামকে এ বিষয়ে জিজ্ঞাস করলে ম্যাজিস্ট্রেটের সাথে তিনি অশোভ আচরণ করে মোটর সাইকেল যোগে দ্রুত চলে যান। এ নিয়ে আদালত পাড়ায় সর্বত্র তোলপাড় হলে বিষয়টি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ম্যাজিস্ট্রেট সদর থানাকে অবগত করেন। শুক্রবার রাত ১০টায় ওসি অপারেশন দৌস মোহাম্মদ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামের বাসা থেকে আটক তাকে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সন্ধ্যায় তাকে কোর্টে পাঠানো হয়। ওসি মেঅঃ মাসুক আলী আরো জানান, উল্লেখিত অভিযোগে এসআই খুরশেদ আলী বাদী হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত এপিপি আবুল কালামকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com