সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে মাসব্যাপী কৃষি শিল্প ও বানিজ্য মেলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে মাসব্যাপী কৃষি শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে শহরের বৃন্দাবন সরকারী কলেজ রোডস্থ নিউফিল্ড মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ফজলুল হক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস-প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, মেলায় প্রায় ২ শতাধিক মনোহারী দোকান পাঠ বসেছে। এতে শিশু কিশোরদের জন্য রয়েছে বিভিন্ন রকম খেলার আয়োজন। মেলার শুরুতেই বিভিন্ন স্থানের ক্রেতারা ভীড় জমাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com