শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত মেলার উদ্বোধন করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা তালুকদারের সভাপতিত্বে ও ডিএনআই সরকারি হাই স্কুলের সহকারি শিক্ষক মিল্টন বিশ্বাসের পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, একাডেমিক সুপারভাইজার সুহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি স্টল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com