রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ফেনসিডিলসহ যুবক আটক ॥ প্রাইভেট কার জব্দ

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৭৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভারতীয় ফেনসিডিলসহ রাজ স্বরাজ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ৯টায় উপজেলার নোয়াহাটি-চৌমুহনী রোডের শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর ব্রিজের নিকট থেকে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
আটক রাজ স্বরাজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৈতাল আদমপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফা আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com