সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক নির্মাণ শ্রমিক এমরান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ৬ বছরের শিশুকন্যাকে উপজেলার আফজলপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রাজমিস্ত্রি এমরান মিয়া তার বাড়ির পাশে এক টমেটোর জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে সেই শিশুকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর পিতা মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ গতকাল সোমবার রাতে ধর্ষককে গ্রেফতার করে গতকাল মঙ্গলবারে ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এ ছাড়া ধর্ষিতার ডাক্তারী পরিক্ষার শেষে আদালতে জবানবন্দী গ্রহন করে শিশুটিকে তার মায়ের জিন্মায় দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com