শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে ভাবীর সাথে ফুর্তি করতে গিয়ে দেবর ধরাশায়ী

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ রাণী গাওয়ে রাতের আধারে ভাবীর সাথে আমোদ ফুর্তি করতে গিয়ে সোহেল মিয়া (৩০) নামে এক যুবক ধরাশায়ী হয়েছে। তবে গ্রামের মাতব্বররা রফা-দফার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধর্ষনের অভিযোগ এনে মামলা দিয়ে সোহেলকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। সে ওই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।
জানা যায়, একই গ্রামের মৃত চেরাগ আলীর কন্যা লিমা আক্তার (২৩) এর সাথে আজ থেকে ২ বছর আগে সোহেলের বড় ভাই প্রবাসী রুহেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দিন খুব ভাল ভাবেই কাটছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমলিন্য সৃষ্টি হলে বিবাহ বিচ্ছেদ হয়।
এদিকে, সোহেল ও লিমার মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার রাতে লিমার ঘরে সোহেলকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। এসআই আব্দুল মোত্তালিব ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পরে বিয়ষটির সমাধান না হওয়ার গতকাল বৃহস্পতিবার লিমা ধর্ষনের অভিযোগ এনে সোহেলের উপর মামলা দায়ের করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মামলার প্রেক্ষিতে সোহেলকে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com