বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জনতার ভালবাসায় সিক্ত ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তাঁর প্রতি ভালবাসার বহিপ্রকাশ ঘটাতে হবিগঞ্জ আওয়ামী পরিবার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সকালে তিনি ঢাকা থেকে মাধবপুরে পৌছলে আওয়ামী পরিবারের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং হাজারো মোটরসাইকেল ও গাড়ী বহর শোভাযাত্রার মাধ্যমে বাহুবল উপজেলা, নবীগঞ্জ উপজেলা হয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করেন। মাধবপুরে উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কয়েকটি স্থানে পথসভায় বক্তৃতা করেন। নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, ছাত্রলীগ থেকে সিলেট ওসমানি মেডিকেলে সভাপতি ও ভিপি নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে এ পদে মনোনীত করায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে পৌছলে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার মনা, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, বিএমএ ও স্বাচিবের পক্ষে ডাঃ অসিত রঞ্জন দাশের নেতৃত্বে ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ জমির আলী, ডাঃ সৈয়দ আবরার জাবের, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ সজীব আল-হোসাইন তারেক, ডাঃ মঈন উদ্দিন সাকো, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com