সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজ হবিগঞ্জ আসছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নির্মিত জনসচেতনতা মূলক ‘‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’’ এর উদ্বোধন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খাঁন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্নওয়াজ মিলাদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান (বিপিএম-বার), জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম- পিপিএম)। চলচ্চিত্রগুলো হলো জঙ্গিবাদের পরিণামের উপর ভিত্তি করে নির্মিত দ্যা মিশন, যৌতুকের ভয়াবহতার উপর ভিত্তি করে নির্মিত বলি, ইভটিজিং এর উপর ভিত্তি করে নির্মিত উত্যক্ত, মাদকের কুফলের উপর ভিত্তি করে নির্মিত নেশা, বাল্য বিবাহের পরিণামের উপর ভিত্তি করে নির্মিত পরিণতি, তথ্যপ্রযুক্তির অপব্যবহার এর উপর ভিত্তি করে নির্মিত আসক্তি, দাঙ্গার প্রভাবের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম পরিণাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com