শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাউসা ইউনিয়নে ইমামবাঐ গ্রামে টাইম একাডেমির উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে
hdr

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামে টাইম একাডেমি নামে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে টাইম একাডেমির শুভ উদ্বোধন করেন উদ্বোধক যুক্তরাজ্য প্রবাসী নুরেছা বিবি ও মস্তরা বানু। টাইম একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ নানু মিয়ার সভাপতিত্বে ও টাইম একাডেমির প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দীক, অবসরপ্রাপ্ত বিভাগীয় কর কমিশনার হায়দর খান, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. লুৎফুর রহমান, স্থানীয় মেম্বার মোঃ লুকমান উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহ্ আলম, রুহেল খান, সুফিয়া খাতুন, মোঃ নজির মিয়া, মোঃ আতাউর রহমান চৌধুরী, মহিলা মেম্বার মোছাম্মত রুমি বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাছিত চৌধুরী, হাজী সোনাফর মিয়া, হাজী সুন্দর আলী, সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন, আব্দুল হক লিটন, সায়েস্তা মিয়া, সাইদুল হক, লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের মোঃ আলমগীর, মহসিন, সামসুদ্দিন, আলমগীর, আব্দুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গ সহ এলাকার কয়েক শতাধিক মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন টাইম একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ নানু মিয়ার পক্ষ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com