রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের পুত্র বাঁধনের বিয়ে ও ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও প্রাক্তন স্কুল শিক্ষিকা মোছাঃ আফরোজা আক্তারের একমাত্র পুত্র মোঃ আরিফ ফয়সল খান বাঁধন এর বিয়ে বাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকার পান্তপথ এলাকায় বসবাসকারী মরহুম ইঞ্জিনিয়ার মোঃ রেজাই করিম ভূইয়া ও কাজী হুসনে আরা বেগমের এর কনিষ্ঠ কন্যা তাস্বীরা রেওয়ান অদ্রি সাথে গত ১৯ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলডি হলে সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, কবি, সাহিত্যিক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। গতকাল শনিবার ওয়ালিমা অনুষ্ঠান শহরের জেলা পরিষদ অডিটরিয়াম, অনামিকা কমিউনিটি সেন্টার ও রমা কনভেশনে অনুষ্ঠিত হয়। ওয়ালিমা অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, আওয়ামলীগের জাতীয় পরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবি, বর ও কনের আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বর মোঃ আরিফ ফয়সল খান বাঁধন ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও মা আফরোজা আক্তার। তারা উভয় তাদের পুত্র ও পুত্র বধূর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com