সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কর্ণেল মোতাহার খানের জানাযা আজ দাফন করা হবে বাবার কবরের পাশে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ আজ শুক্রবার রাতে সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খানের কফিন নিউইয়র্ক থেকে ঢাকায় পৌছবে ও রাতেই মরহুমের লাশ হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার রোডস্থ “তুপচি মঞ্জিল” এর বাসায় নিয়ে আসা হবে। মরহুমের জানাজা সকাল ১০টায় স্টাফ কোয়ার্টার মাঠ ও বাদ জোহর বানিয়াচং এড়ালিয়া মাঠে জানাজার নামাজ শেষে সামরিক মর্যাদায় দাফন করা হবে।
জানা যায়, হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার রোডস্থ “তুপচি মঞ্জিল” এর সাবেক এমএলএ মরহুম খান সাহেব নুরুল হোসেন খান এর কনিষ্ট পুত্র সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খান (৮৩) গত সোমবার নিউইয়র্কস্থ একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না ……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জন্মস্থান বানিয়াচং সাগরদীঘির পশ্চিমপাড়স্থ “খান বাড়ী” সংলগ্ন পারিবারিক গোরস্তানে মরহুম পিতা এম.এল.এ খান সাহেব নূরুল হোসেন খান এডভোকেট ও বড়ভাই পিপি এডভোকেট আহমদ হোসেন খানের কবরের পাশে দাফন করা হবে। দাফনকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার শেষে সামরিক মর্যাদায় কবরস্থ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com