রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়। উজ্জ্বল উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে। এদিকে তাকে গ্রেফতারের প্রদিবাদে রাতে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহা-সড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন সর্দারের বিরুদ্ধে ২০১৭ সালে ফেসবুকে আপত্তিকর বক্তব্য লেখেন উজ্জ্বল পাঠান। এ ঘটনায় মনির হোসেন ক্ষুব্ধ হয়ে আদালতে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে তেলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেনা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com