রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা হবিগঞ্জ পিটিআইয়ের হলরুমে নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে বেলা ২টায় ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনের ১০০জন ভোটের মধ্যে ৮৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বানিয়াচং উপজেলার গুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন চুনারুঘাট উপজেলার কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বশীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আজমিরীগঞ্জ উপজেলার সাহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নূরুল হক। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান চৌধুরী। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন মোঃ আলী রহমান, স্বপ্না আক্তার, জাহানারা বেগম, মোস্তফা আহমেদ মোঃ মিজানুর রহমান ও হলিলাল সরকার। এ দিকে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com