রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের শিল্পপতি সৈয়দ সাজ্জাদের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ১ হাজার ১শ’ দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ৩টায় কালিকাপুর বাজার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন একাডেমী প্রাঙ্গণে জিএস সোয়েটার ও সায়হাম সোয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ সমাজসেবক শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। আব্দুস শহীদ মেম্বারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দ প্রিন্স, মশিউর রহমান মুর্শেদ, ময়নুল ইসলাম ও কপিল আহমেদ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাজ্জাদ আহমেদ বলেন- এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এজন্য নতুন আরো একটি শিল্প-কারখানা গড়ে তুলবো। সেখানে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন- এলাকার প্রতিটি মানুষের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। গরীব-দুঃখী মানুষের কল্যাণে আজীবন তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতে এলাকার মানুষের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তরুণ শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com