রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সিলেট ও মৌলভীবাজারের ৩ গ্যাসফিল্ড পরিদর্শন করলেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট ও মৌলভীবাজার জেলার ৩টি গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনের মধ্যে ছিল শেভরণ বাংলাদেশ লিমিটেডের মৌলভীবাজার গ্যাসফিল্ড, সিলেটের গোলাপগঞ্জে এসজিএফএল এর কৈলাশটিলা এমএসটিই প্লান্ট এবং আরপিজিসিএল এর এনজিএল ফ্র্যাকশনেশন প্লান্ট।
নেতৃবৃন্দ বলেন, দেশের জ্বালানী নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গ্যাসক্ষেত্রগুলো পরিদর্শন করেছেন। এ সময় কর্মরতদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
প্রতিনিধি দলে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজগর টগর এমপি, আসলাম হোসেন সওদাগর এমপি, নুরুল ইসলাম এমপি, খালেদা খানম এমপি, নার্গিস আক্তার এমপি ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com