রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আলিশান বাড়ী দখলের হুমকি মামলায় জমির গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের উস্তার মিয়ার পুত্র জমির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নবীগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুক্তাদির মিয়ার কোটি টাকার আলিশান বাড়ি দখলের হুমকি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। এনিয়ে জমির মিয়া ও তার চাচাতো ভাই জাকির হোসেনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা হয়। এরই প্রেক্ষিতে গতকাল পুলিশ জমির মিয়াকে মোস্তফাপুর তার বাড়ী থেকে রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও মামলা সূত্রে প্রকাশ, যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত মুখ মুক্তাদির মিয়া তার নিজ গ্রামে কোটি টাকা ব্যায় করে একটি আলিশান বাড়ি তৈরি করেন। জমির মিয়া ধনাঢ্য ওই প্রবাসীর নিকট কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এবং তার পরিবারের লোকজনকে হত্যা, গুম ও অপহরনের হুমকি দেয়। আতংকে ওই প্রবাসী বৃটিশ হাই কমিশনসহ হবিগঞ্জ পুলিশ সুপার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জমির মিয়া গংদের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমধ্যামে প্রকাশিত হলে হুমকির মাত্রা বৃদ্ধি পায়। বর্তমানে প্রবাসী মুক্তাদির মিয়া তার পরিবারের লোকজনকে নিয়ে চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছেন। এরই প্রেক্ষিতে দায়ের কৃত মামলায় মঙ্গলবার রাতে নবীগঞ্জ শহর থেকে পুলিশ সন্ত্রাসী জমির মিয়াকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com