প্রেস বিজ্ঞপ্তি ॥ ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার এ্যাসোসিয়েশন অব হবিগঞ্জের সভাপতি সেলিম সিদ্দিকী। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওঃ নাছির উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার পৃষ্ঠপোষক ডা. মুহাম্মদ ফারুক মিয়া, শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারি শিক্ষক মুফতি মুজিবুর রহমান আল ক্বাদরি, ৪নং পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোস্তফা কামাল জামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান (হক), অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুফতি ফজলুল হক, মাদ্রাসার সাবেক ছাত্র মুহাম্মদ সাদিকুর রহমান, মুহাম্মদ মঈন উদ্দীন ও মহিবুর রহমান রাজন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।