শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে কামাল মিয়া হত্যাকান্ড ॥ ২৭ জনকে আসামী করে মামলা

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে কামাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত নামা রেখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর নিহত কামাল মিয়ার বোন আনোয়ারা খাতুন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ্য করা হয়, ওই উজিরপুর গ্রামের বর্তমান মেম্বার জসিম মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন লোক কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে নবীগঞ্জ থানার সীমান্তবর্তী বরাক নদীপর পূর্বপাড় এলাকায় পূর্ব থেকে উৎ পেতে থাকে। কামাল মিয়া ওই স্থানে পৌছামাত্র টেটা, রামদা, শাবল, ফিকল সহ দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে আসামীরা কামাল মিয়ার উপর অর্তকিতভাবে হামলা চালায়। তার শোর চিৎকার শোনে নিহত কামাল মিয়ার আত্মীয় স্বজনরা এগিয়ে গেলে ক্ষতবিক্ষত অবস্থায় কামাল মিয়াকে রেখে আসামীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় কামাল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে করবর্ত্যরত চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মামলার বাদী আনোয়ারা খাতুন জানান, আমার ভাই হত্যাকারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, চাঁদাবাজী আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এমন কোন অপরাধ নাই যা এই ব্যক্তিরা করেনি। তাদের ভয়ে এলাকার কোন মানুষ সত্য কথা বা ভাল কাজ করতে সাহস পায় না। তিনি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেও আমরা বিপাকে পড়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আসামীরা এলাকায় অস্ত্র-স্বস্ত্র নিয়ে ঘুরা ফেরা করছে। ওই ব্যক্তিরা প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাটে চলাফেরা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে শুধুই ওই আসামীদের জন্য। আমরা এই সব আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com