বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অনুদানের চেক বিতরণকালে এমপি আবু জাহির ॥ নারীরা কারো মুখাপেক্ষী হলে চলবে না ॥ নিজের পায়ে দাঁড়াতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ আমাদের মা-বোনদেরকে কাজে লাগাতে হবে। নারীরা কারো মুখাপেক্ষী হলে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। তবেই সমাজে নারীদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রাপ্ত সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে অনেক উন্নত দেশের থেকেও এগিয়ে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে নারীর ক্ষমতায়নের সূচনা করেন। বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করতেন। তৃণমূলের নারীদেরকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য পদ সৃষ্টি করা হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি। এ সময় তিনি ৩৮টি সমিতির মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৮ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন।
অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সামছুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com