বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শেখ হাসিনা মেডিকেল কলেজের মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। সূর্যোদয়ের প্রথম প্রহরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন। পরে শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে দূর্জয় হবিগঞ্জ এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। সকাল ৯ টায় মেডিকেল কলেজের সভা কক্ষে অধ্যক্ষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালন করেন ৩য় বর্ষের ছাত্রী কাজী সুশান রহমান। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র (১ম ব্যাচ) মোঃ আব্দুল্লাহ-আল-মোশাহিদ চৌধুরী, গীতা থেকে পাঠ করেন সুশংকর দাশ। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে মুল আলোচনা শুরু হয়। এতে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজর প্রভাষক (এনাটমী) ডাঃ মোহাম্মদ মুখলেছুর রহমান, সহকারী অধ্যপক (কার্ডিওলজি) ডাঃ মাহবুব আলম, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডাঃ মোঃ সোলাইমান মিয়া, ছাত্র-ছাত্রীদের মোঃ হাসান আফ্রিদি ও ফারজানা আক্তার মুনমুন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com