রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমানের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২২ ডিসেম্বর নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ সাংবাদিক অঙ্গনে চলছে উৎসবের আমেজ। এই বহুল কাঙ্ক্ষিত প্রেসক্লাব নির্বাচনকে ঘীরে সাংবাদিকদের মধ্যে চলছে নিজ নিজ পছন্দের প্রার্থীদের নিয়ে চুলছেড়া বিশ্লেষণ। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাংবাদিক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ও দৈনিক লোকালয় বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার এম মুজিবুর রহমান। গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন সাংবাদিক এম মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন মিঠু, এম,এ আহমদ আজাদ, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, ফখরুল আহসান চৌধুরী, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের সম্পাদক মোঃ আলা উদ্দিন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদসহ নবীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ। সাংবাদিক এম মুজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com