বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আনন্দ নিকেতনের বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও আনন্দ নিকেতনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আনন্দ নিকেতনের সভাপতি বাবু জীবেশ গোপ। সঞ্চালনা করেন দীপংকর ভট্টাচার্য দেবুল ও পলাশ বণিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমেদ, ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা বাবু সুশিল কুমার দাশ, আনন্দ নিকেতনের প্রতিষ্ঠাতা আহবায়ক বাবু কাঞ্চন বণিক, ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, অভিভাবক মহিতুষ দাশ মনিষ, কবি পৃত্তিশ চক্রবর্তী, তবল প্রশিক্ষক ঝুমুর ভৌমিক, নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল, ক্লাস পরিচালক সৈলেশ দাশ, আলাল মিয়া, অনিক দাশ রাজন, অরিন্দম পাল, আবির, আনন্দ নিকেতনের শিক্ষার্থী আছাদুজ্জামান চৌধুরী, তমা রায় অন্না, রাজিব রায়। অনুষ্ঠানে আনন্দ নিকেতনের নৃত্য বিভাগের জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্প বৃন্দদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং নৃত্য বিভাগের প্রশিক্ষক প্রবীর শীলকে কোরিয়গ্রাফার হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় পর্যায়ে যারা পুরস্কার প্রাপ্ত হন যথাক্রমে সস্তিকা ভৌমিক, জয় ঘোষ, নেপাল ঘোষ, কাশেম আলী, মিঠু চন্দ্র চন্দ, আছাব আলী, রুহিত রায়। সবশেষে আনন্দ নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা মনোরম নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্টান সমাপ্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com