বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ের সীমা-শামীমা পুলিশের খাঁচায় আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে জন্ম সীমা ও শামীমার। চুরি তাদের পেশা। বোরকা লাগিয়ে নগরীতে ঘুরে বেড়ায়। মার্কেটে মার্কেটে দেয় ঢুঁ। আর সুযোগ পেলেই ছিনিয়ে নেয় মোবাইল কিংবা ভ্যানিটি ব্যাগ। সরকারি-বেসরকারি হাসপাতালেও ঘুরে বেড়ায় তারা। ইতিমধ্যে বেশ কয়েক বার সিলেট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তারা। জামিনে বেরিয়ে এসে আবার চুরির ধান্ধা। কয়েক দিন আগে সিলেটের জালালাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো। বেরিয়ে এসে গতকাল ঘটিয়েছে আরেক ঘটনা। গ্রেপ্তার হতে হয়েছে তাদের। রাত পর্যন্ত কোতোয়ালি থানা হাজতে ছিলো তারা। পুলিশ জানিয়েছে- তাদের বিরুদ্ধে মামলা হবে। শাস্তি তাদের পেতেই হবে। সীমা বেগম পপি। বয়স বেশি নয় ২৫ কিংবা ২৬ বছর। তার সহযোগি শামীমা বেগম নীপা। তার বয়স ৩৫ বছর।
দুই জনেরই বাড়ি লাখাই উপজেলার বামৈ গ্রামের। দু’জনই বিবাহিত। কিন্তু এখন স্বামীর ঘরে নেই। তারা বসবাস করে সিলেট নগরীর উশহরের কলোনি এলাকায়। দেড় বছর আগে তারা বসবাস করতো নগরীর সাদারপাড়া এলাকায়। একটি কলোনি ভাড়া নিয়ে তারা দুজন বসবাস করতো। স্থানীয়রা জানিয়েছেন- নানা অপকর্মে জড়িত সীমা ও শামীমা। রাত হলেই তাদের বাসায় আসা যাওয়া করতো পরপুরুষ। অসামাজিক কাজের পাশাপাশি মাদক ব্যবসায়ও জড়িত তারা। সকাল হলেই বোরকা পরে তারা চলে যেতো। ফিরতো বিকেলে। রাত হলেই আসতো পুরুষরা। তারা দুই জন নিজেদের বিবাহিত দাবি করলেও তাদের স্বামীরা সঙ্গে থাকে না। এ কারণে দু’জনের গতিবিধি নিয়ে এলাকার মানুষের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের তাড়িয়ে দেয়া হয় ওই এলাকা থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com